
চাঁদপুর খবর রির্পোট: হাইমচর থানা মহিলা দলের আহবায়ক কমিটির সদস্য মোসাঃ নুরজাহান বেগমকে সোস্যাল মিডিয়ায় অসংলগ্ন কথা বলা ও বেপোরোয়া আচরনের জন্য কারন দর্শানো হয়েছে।
গতকাল ১৭অক্টোবর (শনিবার) চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এড. মনিরা চৌধুরী ও সাধারন সম্পাদিকা এড. শিরিন আসমা সুলতানা (মুক্তা) স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আপনার বর্তমান কার্য কলাপে আমাদের দল বিএনপি’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয় এবং আপনি সোস্যাল মিডিয়ায় অসংলগ্ন কথা বলার জন্য এবং আপনার বেপোরোয়া আচরনের জন্য দলের প্রতি জনগনের আস্থা বিনষ্ট হয়। যা দলীয় গঠনতন্ত্র বিরোধী।
এমতাবস্থায় কেন আপনার দলের সকল প্রকার পদ-পদবী স্থগিত করা হবে না, আগামী ৭২ঘন্টার মধ্যে লিখিতভাবে দর্শানোর নির্দেশ দেওয়া হলো।



