স্বপন কর্মকার মিঠুনঃ যুগের পর যুগ আমরা ধর্মের ব্যাপারে উদার, যার যার ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধশীল। এখানে আমাদের কোনো ধরনের কারো সাথে বিবাদ নেই। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলবো এবং যার যার ধর্মীয় স্বাধীনতা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে।
গতকাল ১৭ অক্টোবর শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন কালে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক ওই বক্তব্যে রাখেন।
তিনি শাহরাস্তি উপজেলা সদর শ্রীশ্রী মেহার কালীবাড়ি মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং মন্ডপে আগত ভক্তদের সঙ্গে কৌশল বিনিময় করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি নাজিম হক বলেন, সারাদেশে সার্বজনীন দূর্গা পূজা শুরু হয়েছে। আমাদের সনাতনী ভাইয়েরা তাদের নিজস্ব উদ্যগে এই মন্ডপ গুলো তৈরি করেন। সাধারণ পূজারী বা দর্শক যারা আসবে তাদের একটা নিরাপত্তা ইস্যু থাকে, এতে বাংলাদেশ পুলিশ পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছ। তার পরও আমরা উর্ধতন কর্মকর্তাসহ এখানকার পুলিশ সার্কেল, থানার অফিসার ইনচার্জ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারী ও মন্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দ মিলে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছেন। কোনো নিরাপত্তা ঘাটতি থেকে নিরাপত্তাহীন না ঘটে। এই প্রচেষ্টা সফল হলে আমাদের পূজারী ও দর্শকরা নিশ্চিন্তে পূজা শেষে বাড়ি ফিরতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার, সেক্রেটারী অমৃত মজুমদার টুটন, কেন্দ্রীয় পূজা মন্ডেপের সভাপতি, সাধারণ সম্পাদক।
ওই সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিম হকে ফুল দিয়ে গ্রহন করে শারদীয় শুভেচ্ছা জানান।




