
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এন্ড.এফ.পি.ও) ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সালকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আরএমও (ভারপ্রাপ্ত) পদে বদলী করা হয়েছে।
গতকাল ১৭অক্টোবর (শনিবার) বিষয়টি চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত পত্রে তাকে বদলী করা হয়।
একই প্রজ্ঞাপনে মোট ১০জন স্বাস্থ্য কর্মকর্তাকে দেশে বিভিন্ন জেলায় বদলী করা হয়।




