চাঁদপুরে স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সালের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মচারীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা ডা. মো. রফিকুল হাসান ফয়সালের বদলির আদেশ বাতিলের দাবি জানান। তারা তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনা করে তা বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শতাধিক স্বাস্থ্য বিভাগের প্রায় একশত কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার ফয়সাল একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে বিনা কারণে বদলির আদেশটি পুন:বিবেচনা করে তা বাতিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পর্কিত খবর