
স্টাফ রিপোর্টার : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাদের পলাশ। সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি কাদের পলাশ। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। এ সময় কার্যবিবরণীটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক ভ্রমণ নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কার্যকরী কমিটির সদস্যদের সিদ্ধান্তক্রমে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন ভূঁইয়া এবং চ্যানেল এস টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ বেপারী (মাসুম)-কে সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়াও সংগঠনের তিনজন সাধারণ সদস্যের মধ্যে ২ জনকে আজীবন সদস্য ও একজনের সদস্য পদ গঠনতন্ত্র মোতাবেক খারিজ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), রহিম বাদশা (বাংলা ভিশন),
আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রুশদী (বিজয় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি) ও সদস্য জি এম শাহীন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম আতিক এবং গীতা পাঠ করেন খোকন কর্মকার।



