
স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওলামা দল গঠন করেছিলেন। ইসলাম প্রচারের শুরু আরব দেশ থেকে। বাংলাদেশে যারা জান্নাতের টিকিট বিক্রি করে, তাদের সঙ্গে পীর-মাশায়েখরা নেই। কারণ তারা প্রকৃত ইসলামের সঙ্গে নেই। আমাদের ইসলামের প্রচার ও প্রসার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম যেন যত্রতত্র ইসলামকে ব্যবহার করতে না পারে, সেজন্য ওলামা দলকে কাজ করতে হবে। ওলামা দল শক্তিশালী হলেই বিএনপি শক্তিশালী হবে।
দেশের প্রয়োজনে ওলামাদল গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইসলাম প্রচার শুরু হয়েছে আরব দেশ থেকে। বাংলাদেশে যারা জান্নাতের টিকেট বিক্রি করে তাদের সাথে পীর মাশায়েখরা নাই। কারণ তারা প্রকৃত ইসলামের সাথে না থাকায় পীর মাশায়েখরা তাদের সাথে যায় না। ইসলামের প্রচার-প্রসার বাড়াতে হবে। জামায়াতে ইসলাম যেন যত্রতএ ইসলামকে ব্যবহার না করতে পারে, সেজন্য ওলামা দলকে কাজ করতে হবে। ওলামা দল শক্তিশালী হলেই বিএনপি শক্তিশালী হবে।
চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
চাঁদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধা ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. সাইফুল ইসলাম খানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাও. রফিকুল ইসলাম, কাজী ফলজুল কবির, মাও. সিদ্দিকুর রহমান মেহনতি, মাও. আনোয়ার হোসেন, পৌর ওলামা দলের সভাপতি আকবর হোসেন মাতব্বর, ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক বেনিয়ামিন, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী ইসমাইল হোসেন, হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও. আলাউদ্দিন আনসারী প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পৌর ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাও. দ্বীন ইসলাম।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ছবির পরিবর্তে লা-ইলাহা ইল্লাহু মুহামাদুর রাসুলুল্লাহ যুক্ত করেছেন। ওলামা।দলকে দায়িত্ব দিতে হবে। ইসলামি ফাউন্ডেশনেন কার্যক্রম ওলামা দলের মাধ্যেম পরিচালিত করতে দিতে হবে।
এ সময় জেলা, পৌর ও সদর উপজেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




