
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী গ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮আগস্ট শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খানের নেতৃত্বে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও ডিবি কর্মকর্তা (অব:) মোহাম্মদ কবির হোসেন চৌধুরী, স্থানীয় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রিপন মিজি।
এসময় আরো উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )মো: দিদার হোসেন মিজি, সমাজসেবক মো: মোবারক গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. কাশেম গাজী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: ইউসুফ গাজী, মোহাম্মদ লিয়াকত খান, মোহাম্মদ করিম গাজী, মো. সিদ্দিক বেপারী, মো. পারভেজ গাজী, মোহাম্মদ জাহিদ গাজী, মো. সোহাগ গাজী, মোহাম্মদ নাসির গাজী, মোহাম্মদ শাহাদাত গাজী, মোহাম্মদ আনোয়ার গাজী, মোহাম্মদ কাদের গাজী, মো. বাসার গাজী, মো. শহীদ গাজী, মো. আলমগীর গাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বড় শাহতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পূর্ব শাহতলী কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং মধ্য শাহতলী হাজী ওয়াব খান মসজিদের ইমাম ও মুসল্লিরাও অংশ নেন।
বক্তারা এলাকায় মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




