চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখা পরিদর্শন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখা পরিদর্শন করা হয়েছে।

১৫অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখা পরিদর্শন করেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক জনাব এম এ লতিফ।

এসময় প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফকে ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো: জাফর ইকবাল।

এ সময় ব্যাংক ম্যানেজার বলেন, আজ থেকে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের কার্যক্রম নিয়মিত চলছে। গ্রাহকগণ নিশ্চিন্তে লেনদেন করতে পারছে। আজকে গ্রাহকদের উপস্থিতি ছিলো ব্যাপক। লেনদেনে কোন সমস্যা হচ্ছে না।
এখন ব্যাংক স্বাভাবিক পর্যায় ফিরছে। তাই গ্রাহকদের কোন টেনশন করার প্রয়োজন। গ্রাহকরা এখন থেকে প্রয়োজনমত টাকা জমা ও উত্তোলন করতে পারবে৷

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার এক্সিকিউটিভ অফিসার রিয়াদ আহম্মেদ, মোঃ কামাল হোসেন, ফাইনালসিয়াল এক্সিকিউটিভ অফিসার বাবুল চন্দ্র সরকার, মোঃ কামাল হোসাইন, মোঃ শামসুল ইসলাম, মোঃ মাহবুব আলম, ফেরদৌসি আক্তার, দীপ্ত কুমার দেবনাথ, জুনিয়ার অফিসার
মাহফুজ রানা, জান্নাতুল মাওয়া, অফিসার (কৃষি) ইভা সুলতানাসহ কর্মকর্তাগণ।

ক্যাপসান: গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাংক, চাঁদপুর শাখা পরিদর্শন কালে ব্যাংকের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো: জাফর ইকবাল।

সম্পর্কিত খবর