মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ১০

নিজস্ব প্রতিবেদক :মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০জনকে গ্ৰেফতার করেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নিদের্শনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধায়নে থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ৮ জন মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১ জন এবং চুরির মামলার সন্ধিগ্ধ আসামী ১জন মোট-১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

মতলব উত্তর থানাকে মাদক মুক্ত রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মোহাম্মদ কামরুল হাসান।

সম্পর্কিত খবর