চাঁদপুরে সড়ক পরিবহন আইনে ৭ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭টি মামলা করা হয়।

এসব মামলায় ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ফিটনেসবিহীন যানবাহন না চালানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সকল চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পর্কিত খবর