
স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পণ্ডিত শিক্ষক বিপদ ভঞ্জন চক্রবর্তী শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। (ঔঁম গঙ্গা, “ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু”)।
রোববার (১৬ আগস্ট) দুপুর অনুমান ২ টা ৪০ মিনিটের সময় নতুন বাজার পালপাড়ার বাসায় তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বিপদ ভঞ্জন চক্রবর্তীর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তিনি সিলেটে থাকাবস্হায় শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করেন । সিলেট থেকে সরকারি চাকুরির বদলিজনিত কারণে তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় পণ্ডিত শিক্ষক হিসেবে যোগদান করে বসবাস শুরু করেন।
এ বিদ্যালয় থেকে তিনি ২০১৫ সালে অবসরে যান। প্রায় ৩০ বছরের মতো মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষক করেন।
মৃত্যুকালে সাবেক এই পণ্ডিত শিক্ষক বিপদ ভঞ্জন চক্রবর্তী ৩ ছেলে ও ৫ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে তার আত্মার সদগতির জন্য সবাই আর্শীবাদ করবেন।
রাতে চাঁদপুর পৌর মহা শ্মশানের তার শেষ কির্ত সম্পন্ন করা হয়েছে।



