
চাঁদপুর খবর রিপোর্ট : বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
ভোর ৪টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন সরকারের মৃত্যু হয় বলে জানিয়েছেনবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন চাঁদপুদর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। শোকবার্তায় তিনি জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



