
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর-৩ আসন (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্যে চাঁদপুর পৌরসভা ড্রেন, জলাবদ্ধতা ও রাস্তা সংস্কারের কথা তুলে ধরেছেন। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ৩ অন্তর্গত চাঁদপুর পৌরসভা, বাংলাদেশের ২য় বৃহত্তম নদী বন্দর ও একটি ঐতিহ্যবাহী বানিজ্য নগরী। ১৮৯৭সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন প্রথম শ্রেনির পৌরসভা।
চাঁদপুর পৌরসভায় প্রায় ৫লক্ষ মানুষের বসবাস। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা প্রয়োজনীয় সংস্কারের অভাবে পৌর এলাকার সড়ক ও ড্রেনের বেহাল অবস্থা বিরাজ করছে৷ বর্ষা মৌসুমী অতিবৃষ্টিতে প্রধান সড়ক, অভ্যন্তরীন রাম্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে।
অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও খাল পুন: খননের অভাবে এবং নিয়মিত রক্ষনাবেক্ষনের ঘাটতির কারনে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। জলাবদ্ধতার কারনে ডেঙ্গু, চিকনগুরিয়া সহ ভিবিন্ন পানিবাহিত রোগের ঝুকি বাড়ছে৷ এ নিয়ে আমি ইতিমধ্যে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের নিকট একাধিক ডিও লেটার প্রদান করেছি, কিন্তু সমস্যা সমাধানে কোন স্থায়ী এখনো প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহন করা হয়নি৷ মাননীয় স্পীকার বিষয়টি জরুরী জনস্বার্থ সংশ্লিষ্ট ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় চাঁদপুর পৌরসভাসহ ড্রেন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান এবং ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কারের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।



