
মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । উক্ত সম্মেলনে আহবায়ক রাম চন্দ্র রায় সদস্য সচিব তাপস সরকার ও সাংগঠনিক সম্পাদক আনন্দ চক্রবর্তীকে নির্বাচিত করা হয়েছে ।
৬ জুলাই সোমবার ঐতিহ্যবাহী নারায়ণপুর শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দিরে সাবেক আহ্বায়ক দুলাল সূত্রধরের সভাপতিত্বে ও রাম চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিনয় ভূষন মজুমদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা । আরো বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য আসিস মজুমদার, মতলব দক্ষিণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পিতোষ সাহা, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ , মতলব সরকারি কলেজের অধ্যাপক অশোক রায় , উপজেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুকরঞ্জন দাস, যুগ্ম আহবায়ক নিমাই ঘোষ , বলাই সাহা, উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য আনন্দ চক্রবর্তী, কালিবাড়ি মন্দির কমিটির সহ দপ্তর সম্পাদক রঞ্জিত দাস প্রমুখ ।
দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে খাদেরগাও ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক রাম চন্দ্র রায় সদস্য সচিব তাপস সরকার ও সাংগঠনিক সম্পাদক আনন্দ চক্রবর্তীকে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয় । এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন ।



