আমরা জুলাই যোদ্ধা চাঁদপুর জেলা আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোটার : আমরা জুলাই যোদ্ধা চাঁদপুর জেলার ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলীর কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ৫ জুলাই ২০২৬ আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। চাঁদপুর জেলার ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো: হারুনুর রশিদ ও সদস্য সচিব মোঃ কাউছার আহম্মদ ভুইয়া।

চাঁদপুর জেলার এ কমিটির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন :- শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, ২ আসনের সংসদ সদস্য ডঃ জালাল আহমেদ, চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্যে এম এ হান্নান, চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক,

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ( সালেহ শিবলী) ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব ইব্রাহীম খলিল। চাঁদপুর জেলার আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো: হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো: জাহিদ ভুইয়া, নাজমুল হোসেন,, ্মহসিন হোসেন মিঠু, ফজলুর রহমান,রফিকুল আলম সৈকত, সদস্য সচিব মোঃ কাউছার আহম্মদ ভুইয়া।

সদস্যরা হলেন ঃ- রাসেল বেপারী, আল আমিন, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের পরান, রবিউল, নূরে আলম, আহসান হাবীব নুরুন্নাহার দিবা, হারিস ঢালী, মেহদী হাসান স্বাধীন, শাহজালাল, আনোয়ার, সৌরভ হোসেন, শাকিল হোসেন রনি ও মাহিন ঢালি।

সম্পর্কিত খবর