
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন একদিনের সফরে সোমবার (৬ জুলাই ২০২৬) চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) তাঁর নির্বাচনী এলাকায় আসছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকালে তিনি সড়কযোগে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মতলব উত্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুর ১২টায় মতলব উত্তর উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করবেন।
দুপুর ১টায় নামাজের বিরতিশেষে বিকেল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।
বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় মতলব দক্ষিণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করবেন। এরপর ঢাকার উদ্দেশে মতলব ত্যাগ করবেন।



