
সমীর ভট্টাচার্য্য : মতলবে বৃদ্ধ পিতাকে মারধর ও জুতাপিটা করে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া পর মতলব দক্ষিন থানায় বসে সালিশিতে মীমাংসা করার পরও নিজ বাড়িতে ঠাই হয়নি বৃদ্ধ পিতার । এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে । তারা ওই তিন পাষন্ড সন্তান ও পুত্রবধূকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
জানাযায় মতলব দক্ষিন উপজেলার খর্গপুর গ্রামের হাজী বাড়ীতে জন্মদাতা পিতাকে ভরণপোষণ না দিয়ে তিন ছেলে ও ছেলের বউ মারধর ও জুতাপিটা করে (৮৫) বছরের এক বৃদ্ধ পিতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় ছেলে বাবুল, আলাউদ্দিন, ও হেলাল ও বাবুলের স্ত্রী সালমা বেগমের নামে থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধ পিতা মোঃ আব্দুল মালেক ।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং উভয় পক্ষকে থানায় আসতে বলেন এসআই আফজাল । থানায় সালিশি বৈঠকে শর্তসাপেক্ষে পিতার পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সালিশি শেষে বাড়ীতে যাওয়ার পর পাল্টে যায় চিত্র ।
গত ২৯ জুন সরজমিনে গিয়ে দেখা যায় নিজ বাড়িতে এখনো ঠাই পায়নি বৃদ্ধ পিতা । করা হয়নি শর্ত পূরণ । সালিশিতে শর্ত দেওয়া হয়েছিল পিতার ভরণ পোষণের দায়িত্ব নেবে ছেলেরা পিতার জন্য ভিন্ন টয়লেট ও টিউবওয়েল গোসলখানা তৈরি করে দেওয়ার কথা থাকলেও তারা তা করেনি ।
এ বিষয়ে সালিশির একাধিক ব্যক্তিরা বলেন থানায় বসে সালিশিতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যাওয়ার পর তার সব যায় কিরে। তারা এতো সাহস পায় কি করে । সরকারি নিয়ম অনুযায়ী পিতা মাতার ভরণপোষণ বাধ্যতামূলক আইন থাকলেও তারা মানছে না । দোসিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । যাতে করে কোন মা বাবা অত্যাচার নির্যাতন সহ্য করতে না হয় ।
এ বিষয়ে ছেলে হেলাল বলেন আমার পিতার কাছে জায়গা বিক্রীর টাকা আছে তাই তিনি বাড়ীতে আসে না । অন্য জায়গায় ভাড়া থাকে ।
এ বিষয়ে বৃদ্ধ পিতা আব্দুল মালেক বলেন থানার সালিশির শর্ত মতে তারা কোন কাজ করেনি । আমি বাড়ীতে গিয়ে টয়লেট, টিউবওয়েল, গোসলখানা, রান্নাঘর ছাড়া কিভাবে থাকবো । মূল কথা হচ্ছে কেন আমি দ্বিতীয় বিয়ে করেছি । তারা চাইছে আমি যেন আমার বউকে ছেড়ে দেই ।
মতলব দক্ষিণ থানার এসআই আফজাল হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে শর্তসাপেক্ষে মীমাংসা করে দেওয়া হয়েছে । শর্ত না মানলে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।



