মৈশাদীতে নাজমুল খান নামে কিশোর নিখোঁজ॥ থানায় জিডি

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের নাজমুল খান (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে নিখোঁজ নাজমুল খানের পিতা সাহাদাত খান। যার জিডি নং ১৮৯১, তাং-৩০/০৬/২০২৬খ্রি.।

সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, সাহাদাত খান (৩৬), পিতা: মোকতার খান, মাতা: রুনু বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৭৩২৫৬০০৪৩০, ঠিকানা (স্থায়ী)-রুহুল আমিন খান বাড়ী, গ্রাম হাপানিয়া, ইউনিয়ন/ওয়ার্ড আশিকাটি, খানা -চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ও ঠিকানা (বর্তমান)-, গ্রাম-হামানকর্নি, ইউনিয়ন/ওয়ার্ড-মৈশাদী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, মোবাইল নং-০১৮৪০৮৩৫৭৬৫।

এই মর্মে জানাইতেছি যে, আমার ছেলে নাজমুল খান (১৪), গত ২৮/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ৪টায় মৈশাদী, হামানকর্দ্দি খান বাড়ী, ওয়ার্ড নং ০৯, পোঃ শাহতলী, থানা ও জেলা-চাঁদপুর, স্থান হইতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই, বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সধারণ ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নামঃ নাজমুল খান ঠিকানাঃ- মৈশাদী, হামানকর্দ্দি খান বাড়ী, ওয়ার্ড নং -০৯, পোঃ শাহতলী, থানা ও জেলা চাঁদপুর। বয়স ও শারীরিক বর্ননাঃ- স্যাম বর্ণ, পেষাক প্যান্ট, গেঞ্জি। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখি।

সম্পর্কিত খবর