চাঁদপুরে উদ্বোধন হলো ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার

মো : মহসিন হোসাইন : জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার।

মঙ্গলবার (৩০ জুন) চাঁদপুরের বাবুরহাট বাজারের জিন্টু সুপার মার্কেটের ৪র্থ তলায় আয়োজিত কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির সিইও কামরুল হাসান ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাপানে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বিশ্বস্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ‘নিপ্পন’ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশে ‘নিপ্পন’-এর বর্তমানে চারটি শাখা রয়েছে। এর মধ্যে চাঁদপুরের বাবুরহাট শাখাটি চতুর্থ। নতুন এই শাখার মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীরা নিজ জেলায় বসেই আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

চাঁদপুর শাখার দায়িত্বরত ম্যানেজার (প্রোপ্রাইটর) মো. রিয়াদ হোসেন জানান, এখানে তিন মাস মেয়াদি এন-৫, এন-৪ এবং জেএফটি (JFT) কোর্স পরিচালিত হবে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার ম্যানেজার মো. রিয়াদ হোসেন, শিক্ষক শরীফুল ইসলাম আজহারী ও রায়হান শেখসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির আধুনিক শ্রেণিকক্ষ, যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং জাপানমুখী শিক্ষার্থীদের জন্য কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা ইতোমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

আয়োজকরা জানান, জাপানি ভাষা শিক্ষা ও জাপানে যাওয়ার প্রস্তুতিতে আগ্রহীদের জন্য ‘নিপ্পন’ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

সম্পর্কিত খবর