
সমির ভট্রাচার্য্য : মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সাথী রানী বণিক (১৫) লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন । সাথীর অকাল মৃত্যু খবর এলাকায় ছরিয়ে পরলে সুখের ছায়া নেমে এসে ।
পারিবারিক সুত্রে জানাযায় গত ২৯ জুন সোমবার সকালে সাথী অসুস্থ হয়ে পড়লে। পরিবারের লোকজন তাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মুন হাসপাতালে প্রেরন করেন । দুপুর ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
সাথী দুই বোনের মধ্যে ছোট । তার পিতার নাম সুদর্শন বণিক। তারা মতলবের কলাদীতে ভাড়া বাসায় থাকতেন । তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে ।
সাথীর মরদেহ মতলবে নিয়ে এলে আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে । রাতে তার মরদহ রুপসা পারিবার শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় ।
তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম , প্রধান শিক্ষক মোঃ শাহআলম সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। এছাড়াও শোক প্রকাশ করেন মতলব জগন্নাথ দেব মন্দির কমিটির সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কুমার সাহা , মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহবায়ক সমীর ভট্টাচার্য , সদস্য সচিব চন্দন বিশ্বাস সহ বিভিন্ন মহল ।



