আজ চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান যোগদান করবেন

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো : মিজানুর রহমান আজ সোমবার (২৯ জুন) চাঁদপুরে যোগদান করবেন।

তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঝালকাঠি জেলা ত্যাগ করেছেন। আজ চাঁদপুরে যোগদান করার পরে তিনি চট্টগ্রাম পুলিশ বিভাগের একটি অনুষ্ঠানে যোগদান করবেন। ৩০জুন থেকে চাঁদপুরে নিয়মিত অফিস করবেন।

গতকাল ২৮ জুন রাতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের নতুন পুলিশ সুপার মো : মিজানুর রহমান। নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বর্ণাঢ্য কর্মজীবনে পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত : গত ৫ মে ২০২৬খ্রি. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্বে মো : মিজানুর রহমান ও চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা পদে বদলি করা হয়। বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান সত্যতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন ।

তিনি একজন সৎ ও সজ্জন ব্যক্তি । রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

সম্পর্কিত খবর