চান্দ্রা ইয়াকুব আলী স্বারক উবি’র শিক্ষার্থীরা একে অপরকে উপহার দিলেন গাছের চারা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা বাজার ইয়াকুব আলী সড়ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরকে গাছের চারা উপহার দেন এবং ওই চারা গুলো বিদ্যালয় আঙ্গিনায় রোপণ করেন।

রোববার (২৮ জুন) দুপুরে গাছের চারা উপহার প্রদান উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান,সরকার আগামী ৫ বছরে মধ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে (শ্রেনী ভিত্তিক) আমরা সকল শিক্ষার্থী নিজেদের অর্থায়নে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ক্রয় করে নিজেরাই নিজেদেরকে উপহার দিচ্ছি এবং এসব গাছের চারা বিদ্যালয় আঙ্গিনায় রোপণ করেছি।

তারা আরো বলেন,এই কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক ও এডহক কমিটির সবাই আমাদেরকে উৎসাহিত করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য আমরা সকল শিক্ষক ও এডহক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা (শ্রেনী ভিত্তিক) নিজেরাই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরো বলেন,বৃক্ষ রোপণের এ কর্মসূচির বিষয়ে শিক্ষার্থীরা আমাকে অবহিত করার পর,আমি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ সোলায়মান পাটোয়ারি (বাপ্পী) ও অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষকদের সাথে আলোচনা করি,সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান।

গাছ উপহার প্রদান উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সংক্ষিপ্ত বক্তব্যে,প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন বলেন,তোমাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়,পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখবে,ভালো কাজ করার জন্য অন্যদেরকে উৎসাহিত করবে। আজকে তোমরা যেসব গাছের চারা রোপণ করেছো এসব গাছের যত্ন নেবে,একটা সময় তোমাদেরকে স্কুল থেকে বিদায় নিতে হবে। কিন্তু গাছ গুলো বেঁচে থাকলে এই গাছ গুলোই তোমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম, এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ সকল শিক্ষাক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত খবর