ফরক্কাবাদ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে কলেজের গান্ধী ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জি. এম. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সদস্য জি এম মাসুদ রায়হান, কলেজের উপাধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস এবং ম্যানেজিং কমিটির সদস্য রহমতুল্লাহ শেখ।

সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম, সহকারী অধ্যাপক মো. মহিন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, প্রত্যাশী আর.এ. উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান টেলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচনা সভা শেষে আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ সালাউদ্দিন। বিশিষ্ট সমাজ সেবক জি এম জহিরুল ইসলাম এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া হয়।

সম্পর্কিত খবর