
মো:মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারীতে যুব সমাজের উদ্যোগে, মাহাবুব মোল্লা ও ইমরুল কায়েস এর আয়োজনে মাদক বিরোধী প্রীতি মিনি ফুটবল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড বিএনপি নেতা হাবিব পাটওয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ছবিঃ দৈনিক চাঁদপুর খবর।



