পুরান বাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ : ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, চাঁদপুর-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মেসার্স জগবন্ধু সাহা স্টোর ও বিসমিল্লাহ পেপার হাউজ নামক ২টি দোকান থেকে প্রায় (১৭৬+১৯) কেজি (একশত চুরানব্বই কেজি) নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ গোডাউন এর মালিককে সর্বমোট (৫০০০+২০০০০)= ২৫০০০/- (পচিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।

জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ও রহমত উল্লাহ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর