
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কলেজের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মো. আলী আজগর ফকির। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. খালেদ ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষায় সফলতা অর্জনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন। জানা গেছে, চলতি বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে মোট ৫৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।



