চাঁদপুরে ১৮ পিস ইয়াবাসহ আইনজীবী ইমরান গ্রেফতার

সাইদ হোসেন চৌধুরী অপু: চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ আইনজীবী অ্যাড: ইমরান সোহেবকে আটক করেছে মডেল সদর থানা পুলিশ।

রোববার রাতে এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সোমবার দুপুরে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তার বসত বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরে শহরের গুয়াখোলা এলাকা থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানা সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত আইনজীবী ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা নিজে সেবন নাকি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালত পাঠানো হয়। একজন আইনজীবীর কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর