চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : “আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের আলো ও ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর-এর যৌথ আয়োজনে গতকাল সোমবার (২২ জুন) বিকাল ৩টায় বাবুরহাট কলেজ মাঠে চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় সচেতনতামূলক আলোচনা সভা।

সভায় অগ্নিনিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফায়ার ড্রিল প্রদর্শনী, যেখানে অগ্নিকাণ্ড মোকাবেলার বাস্তব কৌশল সরাসরি প্রদর্শন করা হয়।

এ সময় বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর