চাঁদপুরে যৌথ অভিযানে তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ঔষধ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩ টি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ২১ জুন বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ নাজমুল হুদা।

এ সময় তিনি জানান,ঔষধ প্রশাসন আইন ২০২৩ এর ৪০/(ঘ) ধারা অমান্য করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদোত্তীর্ণ তারিখের পর কোনো ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করাসহ নিয়ম না মেনে গোডাউনে ঔষধ সংরক্ষণ করার অপরাধে ইসলামিয়া ফার্মেসি কে ২০ হাজার টাকা, একই অপরাধে বৈশাখী মেডিকেল হলকে ২০ হাজার টাকা, ও জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকা সহ মোট ৫০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়।

অভিযানে চাঁদপুর ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ গোলাম মোস্তফা সহ ওষুধ প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা সহ অভিযানে জেলা পুলিশের একটি চৌকুস দল সহযোগিতা প্রদান করেন।

সম্পর্কিত খবর