শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ দিদার হোসেন মিজির শ্রদ্ধাঞ্জলি

অন্ধকারাচ্ছন্ন সমাজের মাঝে আলোক বর্তিকা হিসাবে যার আর্বিভাব তিনি হলেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম এ.টি আহমেদ হোসাইন রুশদী। আলো জ্বালাতে তিনি প্রতিষ্ঠা করেছেন জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান।

যত দিন অতিবাহিত হচ্ছে ততই তার উত্তরসুরি ও শিক্ষানুরাগীদের মাধ্যমে তার কীর্তিগাথাও স্বীকৃতি পাচ্ছে। এই মহান গুনী ব্যক্তিকে সম্মান দিতে শিখেছে বর্তমান প্রজন্ম। তাইতো আজ এই মহান ব্যক্তিকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র যা আসলেই একটি মহৎ উদ্যোগ। আমি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। তাই মহান ব্যক্তি শিক্ষাবিদ মরহুম এ.টি আহমেদ হোসাইন রুশদী সাহেবের ৫১তম মৃত্যুবার্ষিকী সফল ও সার্থক হোক এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

মোঃ দিদার হোসেন মিজি
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়

সম্পর্কিত খবর