
চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে প্রতিষ্ঠিত শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর ২০ জুন ২০২৬খ্রি: ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত। শিক্ষার ক্ষেত্রে মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের অবদান অনস্বীকার্য। তিনি প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলদ্ধি করে প্রতিষ্ঠা করেছেন বহু প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি তার জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সামাজে শিক্ষার আলো ছড়িয়েছেন। জ্ঞানালোক ছড়ানোর যে মহান ব্রত তিনি গ্রহণ করেছিলেন, তা থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে। তাহার স্মৃতি আমাদের পথ দেখাবে। পরম করুণাময় কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি।
মুহাম্মদ মোছাদ্দেক হোসেন
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চাঁদপুর।



