মতলবের প্রধান সড়কে পরিত্যক্ত মঠ পরিদর্শনে জেলা প্রশাসক

সমির ভট্রাচার্য্য : মতলব পৌরসভার মতলব বাজারের প্রধান সড়কে শতাধিক বছর যাবৎ দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত মঠ পরিদর্শনে এসেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ।

১৫ জুন সোমবার বিকাল সাড়ে ৪টায় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মঠটি পরিদর্শনে এসে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ভূমির মালিক রবি পোদ্দারের সাথে আলোচনা করেন এবং জনস্বার্থে পরিত্যাক্ত মঠটির একাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় স্বতস্ফুর্তভাবে সম্মতি জানান ভূমির মালিক রবি পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি গনেশ ভৌমিক,মাতব জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য্য,সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই সিদ্ধান্তের ঘোষণায় সাধারণ জনগন ও পথচারীরা সন্তোশ প্রকাশ করেন।পথচারীরা জানান, এর ফলে যানজটমুক্ত হবে মতলব বাজার এবং প্রশ্বস্ত হবে রাস্তাটি।

সম্পর্কিত খবর