
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গতকাল সোমবার (১৫ জুন) মতলব উত্তর উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদ, চরকালিয়া হাই স্কুল, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর ইউনিয়ন ভূমি অফিস, মোহনপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।



