চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ০৬ নং কলাকান্দা ইউনিয়নে সরকারী আইনগত সহায়তা বিষয়ে সাধারন জনগণের মাঝে প্রচার-প্রচারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা লিগ্যাল কমিটি, চাঁদপুর ও জেলা লিগ্যাল এইড অফিস, চাঁদপুর এর যৌথ উদ্দ্যেগে একটি উঠান বৈঠক ১১/০৬/২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার অপরাহ্নে অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে চাঁদপুর জেলার চীফ লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মো. আবদুল আলীম উপস্থিত সাধারন জনগণকে সরকারী আইনগত সেবা বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলেন এবং উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার বিস্তারিত জবাব, ব্যাখ্যা, দিক নির্দেশনা ও পরমর্শ প্রদান করেন।

সম্পর্কিত খবর