
স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ( চট্টগ্রাম বিভাগ) মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেছেন,
সুস্থ্য সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে যাতে মাদকাসক্তের সংখ্যা শূন্যার কোটায় চলে আসে৷
আগামির প্রজন্ম যেনো মরন নেশা মাদক থেকে মুক্ত থাকে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে৷ সচেতন হতে হবে৷ বিবেক জাগ্রত করতে হবে৷ রাষ্ট্রের বহু সংস্থয় এবং বহু বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে। তবুও লাগাম টানা যাচ্ছে না মাদকের৷ এ জন্যে সচেতনার বিকল্প নেই৷ সবাই সচেতন হতে হবে৷
তিনি গতকাল শনিবার বিকেলে চাঁদপুর জেলা কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সবার আগে দেশ৷ সবার মধ্যে দেশ প্রেম থাকতে হবে। দেশ কে এগিয়ে নিতে৷ মাদককে না বলতে হবে৷ মাদকের অপব্যবহার রোধ করতে হবে৷
জেলা মাদকদ্রব্য Butterfly অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন৷
অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল মালিকবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ধারী বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ অংশ গ্রহন করেন।



