
মো : রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী’র বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২জুন (শুক্রবার) বাদ জুমা সদর উপজেলার মৈশাদী গ্রামের কনের বাড়িতে এ বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এসময় আরো অংশগ্রহন করেন ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, স্থানীয় মো: রহিম গাজী, বরের পিতা মো: আবু তাহের গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সোহাগ গাজী, মো: আলমগীর গাজী, মো: মোবারক গাজী, পূব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মোবারক গাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।



