শাহতলী কামিল মাদরাসার শিক্ষক জহিরুল হক হৃদরোগে আক্রান্ত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও হাজী আদুরখান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ জহিরুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গতকাল তিনি অসুস্থ্য হলে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ জহিরুল হকের দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।

সম্পর্কিত খবর