চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গ্যালাক্সি হোটেলের এমডি মনিরুল ইসলামকে সংবর্ধনা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের (হোটেল )ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুরের কৃতিসন্তান মোহাম্মদ মনিরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (৭জুন) রাতে কক্সবাজার কলাতলী রোডস্থ গ্যালাক্সি রিসোর্ট মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে দেশের পর্যটন কেন্দ্র কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমনের সমাপনী অনুষ্ঠান ও আকর্ষণীয় পর্ব র‌্যাফেল ড্র অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের কাছ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন গ্যালাক্সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে রিসোর্সের ম্যানেজার সফিউল আজম রিপন।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সিনিয়র সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংবাদিক এম আর ইসলাম বাবু রোটারিয়ান মাহমুদা খানম ,মিসেস মাহাবুবুর রহমান সুমন ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, বি এম হান্নান,শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড:ইয়াসীন ইকরাম ,কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুনাওয়ার কানন, কার্যকরী সদস্য মো : ইলিয়াস হোসেন পাটওয়ারী, সাধারণ সদস্য মো: ইউনুছ উল্লাহ, ওয়াদুদ রানা, হাসান মাহমুদ, মিজান লিটন, মোঃ মাসুদ আলম, আনোয়ারুল হক, বিল্লাল ঢালী, আব্দুস সালাম আজাদ জুয়েল, মাজহারুল ইসলাম অনিক, মো : আল আমিন ভূঁইয়া, আহমদ উল্লাহ, রেজাউল করিম প্রমুখ।

প্রসঙ্গত : বৃহস্পতিবার (৪জুন) রাত থেকে সোমবার (৮জুন) পর্যন্ত এই আনন্দ ভ্রমণ শেষে সোমবার রাত ১১টায় সকলে নিরাপদে চাঁদপুর এসে পৌঁছেছেন। এই বার্ষিক আনন্দ ভ্রমণে চাঁদপুর প্রেস ক্লাবের উল্লেখ যোগ্য সংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। সেই সাথে চাঁদপুর প্রেসক্লাবের কক্সবাজারের এই আনন্দভ্রমন অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে চাঁদপুরের কৃতি সন্তান কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম গুরুত্বর অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশের বাহিরে (থাইল্যান্ডে) গেছেন ।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর নিকট মোবাইলে এ তথ্য জানিয়েছেন গ্যালাক্সি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। তাই তিনি চাঁদপুরবাসীসহ দেশবাসির কাছে দোয়া কামনা করেন।

সম্পর্কিত খবর