
সমীর ভট্টাচার্য্য : জন্মদাতা হতভাগা পিতাকে ভরণপোষণ না দিয়ে ছেলে ও ছেলের বউ মারধর করে ৮৫ বছরের এক বৃদ্ধ পিতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ খটনাটি ঘটেছে উপজেলার খর্গপুর এলাকায় ।
সরজমিনে জানাযায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর হাজী বাড়ীর মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক চার সন্তানের পিতা বর্তমানে ছেলে ও পুত্রবধূর নির্যাতনে বাড়ি ছাড়া রয়েছে ।
গত তিন দিন যাবত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না । আব্দুল মালেকের বড় ছেলে গিয়াস উদ্দিন ঢাকাতে চাকরি করেন , অপর তিন ছেলে বাবুল, আলাউদ্দিন, ও হেলাল ও বাবুলের স্ত্রী সালমা বেগম মতলব পান্নাই সড়কে শতাধিক লোকের সামনে বৃদ্ধ শশুরকে মারধর ও জুতাপেটা করেন । এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে । এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
এলাকার একাধিক ব্যক্তিরা জানান পিতা শত ভুল করলেও পিতাকে কোন অবস্থাতেই গায়ে হাত তোলা যাবে না । তাছাড়া ওই ছেলেরা দীর্ঘদিন যাবত পিতার ভরণপোষণ দিচ্ছে না । সরকারি নিয়ম অনুযায়ী পিতা মাতার ভরণপোষণ বাধ্যতামূলক করা হলেও তা তারা মানছেনা । তারা দোসিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । যাতে করে কোন মা বাবা অত্যাচার নির্যাতন সহ্য করতে না হয় ।
এ বিষয়ে বৃদ্ধ পিতা আব্দুল মালেক জানান আমার চারটি ছেলে থাকা সত্ত্বেও আমি বড় অসহায় ও নিরুপায় । তারা আমাকে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে । তাই আমি ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দেয়ার করেছি ।
এ বিষয়ে ছেলে হেলাল উদ্দিন বলেন আমরা আব্বাকে মারধর করিনি । সালমা ভাবী আব্বুকে জুতাপিটা করেছে । কেন আমার বাবার গায়ে হাত তুলেছে তাই আমি ভাবিকে থাপ্পর মেরেছি ।
মতলব দক্ষিণ থানার এসআই আফজাল হোসেন বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদী আব্দুল মালেককে পাওয়া যায়নি ।



