
চাঁদপুর খবর রিপোর্ট : “আতঙ্ক নয়, সচেতনতা; ডেঙ্গু প্রতিরোধে সুস্থতা” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ জুন) সকালে চাঁদপুর র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভির সার্জন কার্যালয়ে গেয়ে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ,
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক হলেন ডাঃ এ,কে,এম মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন। এছাড়াও এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এ সময় তারা বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা সম্ভব। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।



