
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি শাহতলীতে পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় করেছেন শাহতলীর কৃতিসন্তান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সোহেল রুশদী।
বৃহস্পতিবার (২৮মে) সকালে ৮টায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ ঈদ গাঁ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজে ইমামতি করেন শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা জাবের।
নামাজ শেষে স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম এর পরিচালনায় মসজিদের উন্নয়নের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, মসজিদের উন্নয়ন কাজে আমাদের সকলে সহযোগিতা করতে হবে। ডে যার মত করে মসজিদের কাজে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সকলকে দ্বীনি কাজে এগিয়ে আসতে হবে।
ঈদ-উল আযহা’র নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, মসজিদ কমিটির সেক্রেটারী মো: কাশেম মিজি, বগুরা হোটেল মম ইনা’র ম্যানেজার মো: রুবেল রুশদী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, মানিক মুন্সি সহ মুসল্লীগণ।

ঈদের নামাজ শেষে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন সাংবাদিক সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।
ক্যাপসান: শাহতলীতে পবিত্র ঈদ-উল আযহার নামাজ আদায় শেষে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সোহেল রুশদী।



