ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনের স্বামীই প্রবাসে রয়েছেন।

নিহতরা হলেন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফারজানা আক্তার স্বামীর বাড়িতে নিজের কক্ষে দরজা বন্ধ অবস্থায় ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সম্পর্কিত খবর