
চাঁদপুর খবর রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী বাজারে নিয়ম মেনে আজ (২৫ মে) সোমবার বিশাল কুরবানির পশুর (গরু-ছাগল) এর হাট বসবে।
শাহতলী বাজারের ইজারাদার হামানকদ্দী নিবাসী সাদ্দাম ও শাহতলী নিবাসী রবিউল গাজী (রবি) জানান, শাহতলী বাজার গেইট সংলগ্ন রোডে আজ সোমবার কুরবানির পশু কেনা বেচা চলবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, প্রতিবছর ঐতিহ্যবাহী শাহতলী বাজারের গেইট থেকে কোরবানির পশু হাট বসে। এর ধারাবাহিকতায় এ বছরও কোরবানি পশু (গরু-ছাগল) এর হাট বসবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে শাহতলী বাজার গরু-ছাগলের হাট বসানোর অনুমোদন দেওয়া হয়। এদিকে, শাহতলী বাজারে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা-বিক্রেতাদের আহ্বান জানিয়েছেন ইজারাদার রবিউল গাজী (রবি) ও সাদ্দাম।



