৩০ মে চাঁদপুর আসবেন চীফ প্রসিকিউটর অ্যাড. আমিনুল ইসলাম

চাঁদপুর খবর রিপোর্ট : আগামী ৩০মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) চাঁদপুর জেলা সফর করবেন।

গতকাল ২৪মে (রবিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চীফ প্রসিকিউটর কার্যালয় প্রশাসনিক কর্মকর্তা মো: মাসুদ রানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। চিঠিতে চীফ প্রসিকিউটর এর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনণের জন্য চাঁদপুর জেলা প্রশাসক অবগত করা হয়ছে।

এছাড়াও চাঁদপুর পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয় ৷

সফরসূচী হলো- ৩০মে সড়ক পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মোঃ আমিনুল ইসলাম ধানমন্ডিস্থ নিজ বাসবভন থেকে নারায়নঞ্জ-মুন্সীগঞ্জ-কুমিল্লা-গৌরিপুর ইউটার্ন-লেফটার্ন হয়ে চাঁদপুর জেলার সদর থানার উদ্দেশ্যে যাত্রা এবং চাঁদপুর সদর থানার রামপুর ইউনিয়ন আলগী পাঁচগাঁও, তফাদার বাড়ী (এম.পি আলহাজ্ব রাশেদা বেগম হীরা) অবস্থান করবেন। এদিন বিকাল সাড়ে ৫টায় সড়ক পথে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।

চিঠি সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় গমনাগমনে এবং অবস্থানকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসক কে বলা হয়েছে। বিজ্ঞ চীফ প্রসিকিউটর মহোদয়ের জন্য চাঁদপুর জেলায় গমনাগমন এবং অবস্থানকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর