ফরিদগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে রিং জাল ও কারেন্ট জাল জব্দ

মামুন হোসাইনঃ গত ১৮ মে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ” ফরিদগঞ্জ ডাকাতিয়া নদীতে মাছ ধরার ফাঁদ ” শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

শনিবার (২৩ মে ২০২৬) ফরিদগঞ্জ পৌরসভা অংশের ডাকাতিয়া নদীতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।

এ সময় ডাকাতিয়া নদী থেকে ২০টি রিং জাল (রি-চাই) ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ফরিদগঞ্জ থানা পুলিশ সদস্যরা অংশ নেন। স্থানীয় সচেতন মহল জানায়, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তারা অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সম্পর্কিত খবর