
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের কর্তব্যরত গ্রাম পুলিশ, বাখরপুর গ্রামের আমির হোসেন গাজী ইন্তেকাল করেছেন, শনিবার তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন,চাঁদপুর জেলা শাখার সভাপতি আবদুল রশিদ রশিদ, সাধারণ সম্পাদক নিত্য সূত্রধরসহ সকল গ্রাম পুলিশবৃন্দ।
মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন, শনিবার দুপুর জানাযার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, জানাযার নামাজে চান্দা ইউনিয়নের ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মচারী, ব্যবসায়ী, রাজনীতিবি সহ সর্বস্তেরর জনগণ উপস্থিত ছিলেন।



