চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শনিবার সকাল ১১ টায় শহরের চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর সভাপতি আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমবায় ব্যাংকের নবাগত সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক দিলদার হোসেন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সদস্য মুরাদ হোসেন খান, শেখ মহিউদ্দিন রাসেলসহ বিপুল সংখ্যক সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সদস্যবৃন্দ প্রমুখ।

সভার শুরুতে ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যে সমস্ত সদস্য মৃত্যু বরন করেছেন, ব্যাংকের উন্নয়নে তাদের অবদানের জন্য তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

এরপর বার্ষিক সাধারণ সভায় সভার কার্যবিবরণী পাঠ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদের ২০২৪-২০২৫ ইং সনের কার্যক্রমের উপর প্রণীত কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ, নিরীক্ষিত অডিট রিপোর্ট পেশ পর্যালোচনা ও অনুমোদন। ২০২৬ ইং সনের বাজেট পেশ, পর্যালোচনা ও অনুমোদন এবং বাংলাদেশ সমবায় ব্যাংক ও অন্যান্য বানিজ্যিক ব্যাংক হতে কর্জ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ। নিজস্ব তহবিল হতে ঋণ দাদনকৃত অর্থ আদায় ও সদস্যদের জমাকৃত সঞ্চয় আমানতের উপর মুনাফা ও লভ্যাংশ প্রদান প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।

সম্পর্কিত খবর