ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ৮২ বছরের বৃদ্ধার সম্পত্তি জোরপূর্বক দখল

মহসিন হোসাইন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৮২ বছরের এক বৃদ্ধা নারীর সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও বেদখলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুরজাহান বেগম (৮২) আদালতে মামলা দায়ের করেছেন।
যার বিজ্ঞ আদালতের দরখাস্ত মামলা নং-৬১০/ ২০২৬ইং, ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ এবং স্মারক নং-৮৫১, তারিখ-১৯/০৫/২০২৬ইং।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার উত্তরামপুর এলাকার বাসিন্দা নুরজাহান বেগম তার পৈত্রিক বাড়ির নিকটবর্তী প্রায় .১৮৫০ একর সম্পত্তি ১৯৯২ সালে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিসের ১৬৩৭ নং রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে ওই সম্পত্তি তার স্বামীর নামে ফরিদগঞ্জ থানাধীন ২৩৫ নং ফনিসাইর ও বর্তমান ৬২ নং ফনিসাইর মৌজার সি এস ৪৩ নং খতিয়ানভুক্ত বিএস ২৩ নং খতিয়ানভুক্ত সি এস ৪৯৮ দাগ বি এস ৭৭৭ দাগের .১৮৫০ ভূমি যাহার উত্তর-প্রতিপক্ষগণ, দক্ষিণে আনোয়ার হোসেন, পূর্বে সরকারি রাস্তা, পশ্চিমে খোরশেদ আলম গঙ খতিয়ানে চূড়ান্তভাবে রেকর্ডভুক্ত হয়। দীর্ঘদিন ধরে তিনি সম্পত্তিটি ভোগদখলে রেখে মাটি ও বালি ভরাট করে চাষাবাদের উপযোগী করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, নালিশী সম্পত্তির পাশেই প্রতিপক্ষদের বসতবাড়ি হওয়ায় তারা দীর্ঘদিন ধরে সম্পত্তিটি দখলের পাঁয়তারা করে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষরা জোরপূর্বক পাকা দেয়াল নির্মাণের চেষ্টা চালিয়ে বৃদ্ধাকে বেদখলের হুমকি দেয়।
গত ১৮ মে বিকেলে নুরজাহান বেগম তার ছেলেদেরকে সঙ্গে নিয়ে সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষ– ১। হানান (৪০), পিতা- মৃত মুকুল আহমদ, ২। বোরহান (৩০), পিতা- মৃত মুকুল আহমদ, ৩। ইমান হোসেন (২৮), পিতা- মৃত মুকুল আহমদ, ৪। শাহাদাত হোসেন (২৫), পিতা- মৃত ঐ সর্ব সাং- ফনিসাইর (খান বাড়ী), থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়েছে।

এসময় তারা সম্পত্তির চারপাশে দেয়াল নির্মাণ করে তাকে স্থায়ীভাবে উচ্ছেদের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতের কাছে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন, যাতে তারা জোরপূর্বক দখল, স্থাপনা নির্মাণ কিংবা ভোগদখলে বাধা সৃষ্টি করতে না পারে।

মামলাটি বর্তমানে চাঁদপুর কোর্টের বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সম্পর্কিত খবর