শাহমাহমুদপুরে দুস্থদের মাঝে ঈদের বিশেষ বরাদ্দের চাল বিতরণ

মাসুদ হোসেন : ২০২৬-২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে ইউনিয়নের ১ হাজার ২২৭ জন অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন এর সার্বিক সহযোগিতায় ও ট্যাগ অফিসার ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোরসাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর