আজ থেকে চাঁদপুরে ভূমি মেলা শুরু

চাঁদপুর খবর রিপোর্ট : আজ থেকে তিনদিন ব্যাপী চাঁদপুরে জেলার সদর উপজেলা মিলনায়তনে ভূমি মেলা ২০২৬ উদ্বোধন হবে। মেলাটি ১৯, ২০ ও ২১ মে পর্যন্ত চলবে।

এ উপলক্ষে আজ ১৯ মে সকাল ৯ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

পরে সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে সমবেত হবে। একই দিন সকাল ১০ টায়, সারাদেশে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে।

সম্পর্কিত খবর